সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আজ আবারও বিক্ষোভ করবে এনসিপি

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে আজ (মঙ্গলবার) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর খামারবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে।

এর আগে সোমবার বিকেলে আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি।

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্মক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়।