মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আগ্রাসনের পর পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে তুরস্ক। হামলার খবর পেয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ওদিকে ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। তিনি আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এসএসএইচ.