বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি : খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ হোসেন (৪৫) নামের যুবদলের সাবেক নেতা গুরুতর জখম হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে খালিশপুর মার্কেট বাজার রোডে এ ঘটনা ঘটে।

তিনি খালিশপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। মাসুদ খালিশপুরের ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনি খালিশপুর বাজার মার্কেট রোডে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী সেখানে গিয়ে তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর থেকেই তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলে জানা গেছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে