মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

হাসিনার রায়ে ভারতের প্রতিক্রিয়া

ভারতের বিবৃতি

মুক্তবাণী ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করেছে, ভারত সেটি লক্ষ্য করেছে।

তিনি আরও বলেন, “একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা সব সময় সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবো।” সূত্র : বিবিসি বাংলা