মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

খুলনায় আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম ফজলে রাব্বি রাজন (২৮) ও হাসিব (২৯)। তাদের মধ্যে হাসিব নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। আর রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। তারা খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ রোববার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, রাজন ও আতিক আদালত থেকে বের হয়ে আসলে রাজনকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রাজন পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। পরে আতিককে গুলি করে দৃুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। আর হাসপাতালে আতিক মারা যান।