শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

মুক্তবাণী ডেস্ক : গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসাথে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, তারেক রহমান এক শোকবার্তায় শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং এই শোকসন্তপ্ত সময়ে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

একই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও পৃথকভাবে শোক প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।