শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি

মুক্তবাণী ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপারেশন শেষে তার মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা: মো: আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

ডা: মো: আব্দুল আহাদ বলেন, ‘বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।’

তিনি বলেন, ‘অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয়।’