মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার শোক

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’