মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা, জানাজার প্রস্তুতি সম্পন্ন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার দুপুর ২টা ৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান এবং কাতারবদ্ধ হয়ে দাঁড়ান।

এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউ পৌঁছানোর পর সেখানে নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ। লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তাঁর মরদেহ জানাজাস্থলে আনা হয়।