মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহের পথে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর গুলশানের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি স্থানে সমাবেশে অংশ নেবেন তিনি। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণায় তার সরাসরি অংশগ্রহণকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।