শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান

হবিগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী জনসভায় যোগ দিতে হবিগঞ্জে সভাস্থলে পৌঁছেছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারে হবিগঞ্জে পৌছান ডা. শফিকুর রহমান। এরপর জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন। পরে পৌর শহরের নিউ ফিল্ডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জানা যায়, জামায়াতে আমিরের আগমন উপলক্ষে জনসভাস্থল সাজসজ্জার কাজ গতকালই শেষ হয়েছে। তৈরি করা হয়েছে অতিথিদের জন্য বিশাল মঞ্চ। তাঁর আগমন উপলক্ষে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জমায়েত হয়। সার্বিক নিরাপত্তায় কাজ করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা