মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোট দিলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার সকালে গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ডা. জুবাইদা রহমানের ভোট প্রদানের ছবি প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে ‘গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা’য় ভোট চাওয়া হয়।