মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কায়কোবাদের জয়

কুমিল্লা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি ১ লাখ ৫৮ হাজার ৫৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মো. ইউছুফ সোহেলকে ৫৩ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অপর দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইউছুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৯৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৪৭৬ জন পুরুষ ও ২ লাখ ৩৯ হাজার ৫১৩ জন নারী এবং ভোট কেন্দ্রের সংখা ১৫৯টি।