নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা কাটিয়ে সড়কে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে শহরের বিপনি বিতানগুলোও খুলেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা অকার্যকর হয়। ফলে সারাদেশে যানবাহনের চলাচলে ওপর আর কোন বাধা থাকলো না।
শনিবার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, কারওয়ান বাজার মোড় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে মোটরসাইকেল থেকে শুরু করে বাস, প্রাইভেটকার, সিএনজি, পিক-আপসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা শহরের সাধারণ দিনগুলোর তুলনায় অনেক কম।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লম্বা ছুটি পেয়ে ঘরমুখো মানুষ এখনো পুরোপুরি ঢাকায় ফেরেনি। তাই নিষেধাজ্ঞা অকার্যকর হলেও সড়কে আপাতত যানবাহনের সংখ্যা কম। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ কর্মদিবস শুরু হবে। ফলে আজ সন্ধ্যার পর থেকে রাজধানীতে গাড়ির সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি আরও বলেন, অনেকদিন পর দেশে ভোট হয়েছে। আনন্দের সঙ্গে ভোট দিয়েছি, কোনো ভয় ছিল না।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সেই নিষেধাজ্ঞা বলা হয়েছিল, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।