সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ শাবান, ১৪৪৭ হিজরি

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর সার্কিট হাউজে নাহিদ ইসলামের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।

উল্লেখ, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এনসিপি প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলে কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন নাহিদ ইসলাম।