নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা ২০২৬-এর সূচি ও আয়োজন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বইমেলা পরিচালনা কমিটি। পূর্বনির্ধারিত সময়ের পাঁচ দিন পিছিয়ে এবার মেলা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাংলা একাডেমি জানিয়েছিল, বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়ার আলোচনার পর গৃহীত সিদ্ধান্তগুলো হলো-