বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল, পানি অনুমতি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। একই সঙ্গে ইফতারের জন্য যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে। সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যাত্রীরা সঙ্গে বহন করা পানির বোতল ব্যবহারের পর অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। পানি যেন কোথাও না পড়ে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে

  • সকাল ৬:৩০–৭:১০: ২০ মিনিট
  • সকাল ৭:১১–৭:৩০: ১০ মিনিট
  • সকাল ৭:31–৮:10: ৮ মিনিট
  • সকাল ৮:11–৯:53: ৫.৫–৬ মিনিট
  • সকাল ৯:54–দুপুর ২:56: ৮ মিনিট
  • দুপুর ২:57–বিকাল ৫:41: ৫.৫–৬ মিনিট
  • বিকাল ৫:42–সন্ধ্যা ৬:13: ৮ মিনিট
  • সন্ধ্যা ৬:14–রাত ৯:00: ১০ মিনিট
  • রাত ৯:01–৯:30: ১৫ মিনিট

মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে

  • সকাল ৭:15–৭:30: ১৫ মিনিট
  • সকাল ৭:31–৮:00: ১০ মিনিট
  • সকাল ৮:01–৮:48: ৮ মিনিট
  • সকাল ৮:49–১০:31: ৫.৫–৬ মিনিট
  • সকাল ১০:32–দুপুর ৩:34: ৮ মিনিট
  • দুপুর ৩:35–সন্ধ্যা ৬:20: ৫.৫–৬ মিনিট
  • সন্ধ্যা ৬:21–৬:52: ৮ মিনিট
  • সন্ধ্যা ৬:53–রাত ৯:40: ১০ মিনিট
  • রাত ৯:41–১০:10: ১৫ মিনিট

রমজান মাসে যাত্রীদের সুবিধা বিবেচনায় সময়সূচি ও নিয়মাবলি কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।