বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব পদে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব পদে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-কে পদায়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার’কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।