নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে মো. তাছবীর হোসেন’কে পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও-এর উপজেলা নির্বাহী অফিসার মো. তাছবীর হোসেন’কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।