রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ রমজান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও পালিত হচ্ছে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও অংগ-সহযোগি সংগঠন, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত অধিদপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিকসংগঠন।
এছাড়া জেলার বিভিন্ন ৯ টি উপজেলা বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস।