রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ রমজান, ১৪৪৭ হিজরি

অস্ট্রিয়ায় তুষারঝড়ে ৫ জনের মৃত্যু, সড়ক ও বিদ্যুৎ বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল শুক্রবার অস্ট্রিয়ায় এক প্রবল তুষারঝড়ে পাঁচ জন মারা গেছে। তুষারঝড়ে কারণে বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহন বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর লিনৎসের একটি ‘আবাসিক কমপ্লেক্স’-এর সিঁড়ি থেকে তুষার পরিষ্কার করার একটি যন্ত্রে¿র নিচে চাপা পড়ে  ৫৩ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

অস্ট্রিয়ার টাইরল অঞ্চলে তুষারধসে চার জন স্কিয়ার নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট অ্যান্টন স্কি রিসোর্টের কাছে একটি বিশাল তুষারধসে তাদের মধ্যে তিন জন মারা গেছেন। নুডার্সে তুষার চাপা পড়ে এক জার্মান মারা গেছেন এবং তার ১৬ বছর বয়সী ছেলে আহত হয়েছে।

টাইরল কর্তৃপক্ষ জানিয়েছে, এই শীত মৌসুমে অস্ট্রিয়ায় তুষারধসে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।  

তারা জানিয়েছে যে ঝুঁকি আরও কয়েক দিন ধরে থাকবে পারে।

বৃহস্পতিবার থেকে আল্পাইন অঞ্চলে ব্যাপক তুষারপাতে (৪০ সেমি বা ১৬ ইঞ্চি পর্যন্ত) দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়া, বিশেষ করে গ্রাজ ও এর আশেপাশের এলাকায় তুষারধস সতর্কতা জারি করা হয়েছে।

সকালে ভিয়েনা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল এবং বিকেলে পরিষেবা ব্যহত হয়।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর মধ্যে স্টাইরিয়া অঞ্চলে প্রায় ৩০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিবেশী স্লোভেনিয়ায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।