সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ রমজান, ১৪৪৭ হিজরি

সিসিইউতে ভর্তি সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপির স্থয়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ করে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার সুস্থতা কামনায় বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।