মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ রমজান, ১৪৪৭ হিজরি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মিলার বাবা

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় পপ কণ্ঠশিল্পী মিলা ইসলামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে সিএমএইচে নেওয়া হয়। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন—সে বিষয়ে শিল্পী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বাংলাদেশের পপ সংগীতাঙ্গনে মিলা এক অত্যন্ত জনপ্রিয় নাম। ‘বাবুরাম সাপুড়ে’, ‘দোলা’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’-এর মতো অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। বাবার এই হঠাৎ অসুস্থতায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন গায়িকা ও তাঁর পরিবার। খবরটি জানার পর থেকে মিলার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করছেন।