নিজস্ব প্রতিবেদক : দেশের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ডের মতো স্মার্ট কৃষি কার্ড প্রকল্প দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।