বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ রমজান, ১৪৪৭ হিজরি

৩ সচিবকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ৩ সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।