বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ রমজান, ১৪৪৭ হিজরি

ফ্যামিলি কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বৈঠকে অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।