শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাতে এনসিপির ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টে মূলত আহমেদুর রহমান তনুকে দেওয়া কারণ দর্শনোর নোটিশটি তুলে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

‘একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’