বিনোদন ডেস্ক : এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, দ্য হোয়াইট লোটাসে দীপিকার অভিনয়ের গুঞ্জন থাকলেও এতে থাকছেন না তিনি।
জানা গেছে, দ্য হোয়াইট লোটাসের কাস্টিং প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ হলো অডিশন। যেকোনো অভিনয়শিল্পীকে নেওয়ার আগে নির্মাতারা তাঁর অডিশন নেন। দীপিকাকেও অডিশন দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাতে রাজি হননি অভিনেত্রী। দীপিকা অডিশন দিতে আগ্রহী না হওয়ায় দ্য হোয়াইট লোটাসে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। জানা গেছে, আগামী এপ্রিলে সিরিজটির চতুর্থ সিজনের শুটিং শুরু হবে, মুক্তি পাবে ২০২৭ সালে।
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, দ্য হোয়াইট লোটাসে দীপিকার অভিনয়ের গুঞ্জন থাকলেও এতে থাকছেন না তিনি।
জানা গেছে, দ্য হোয়াইট লোটাসের কাস্টিং প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ হলো অডিশন। যেকোনো অভিনয়শিল্পীকে নেওয়ার আগে নির্মাতারা তাঁর অডিশন নেন। দীপিকাকেও অডিশন দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাতে রাজি হননি অভিনেত্রী। দীপিকা অডিশন দিতে আগ্রহী না হওয়ায় দ্য হোয়াইট লোটাসে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। জানা গেছে, আগামী এপ্রিলে সিরিজটির চতুর্থ সিজনের শুটিং শুরু হবে, মুক্তি পাবে ২০২৭ সালে।
শুধু দ্য হোয়াইট লোটাস নয়, সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা হাতছাড়া হয়েছে দীপিকার। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর বদলে নেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। এ ছাড়া শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতার সঙ্গে মতানৈক্যের কারণে নাগ অশ্বিনের আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। এ সিনেমায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাই পল্লবী।