সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ রমজান, ১৪৪৭ হিজরি

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ঘাঁটির কাছে বিস্ফোরণ : এএফপি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অবস্থান থাকা ইরবিল বিমানবন্দরের কাছে রোববার ভোরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। ওই সাংবাদিক জানান, বিমানবন্দর এলাকার দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর ইরবিল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার ইরবিলের আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।