নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বিশেষভাবে তিনি নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দেন।
এছাড়া, প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে নারীদের জন্য নিরাপদ ও স্বতন্ত্র গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে এগোবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।