বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ রমজান, ১৪৪৭ হিজরি

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুজন কমিশনার পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে তারা পদত্যাগপত্র জমা দেন। এর আগে, সচিবালয়ে আসেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ। দুপুর ২টা ৩৬ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায় তাদের। মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যান।

পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবেই দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।