মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের সেনা আটক করেছে ইরান : লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান।

বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি জানান, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন সেনাদের আটক করা হয়েছে।

তবে কতজন সেনাকে আটক করা হয়েছে, কীভাবে আটক করা হয়েছে কিংবা কোথায় আটক করা হয়েছে- এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি লারিজানি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা