শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

নিজেদের সেনা আটকের দাবি অস্বীকার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করেছে তারা। তবে তার এ দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের দাবি সম্পূর্ণ মিথ্যা।

বিবৃতিতে বলা হয়, “মার্কিন সেনা আটকের যে দাবি ইরান সরকার করেছে, এটি তাদের মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।”

বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে লারিজানি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে কতজন সেনাকে আটক করা হয়েছে, কীভাবে আটক করা হয়েছে কিংবা কোথায় আটক করা হয়েছে— এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা