মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজেই বললেন ভালো আছি

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন।

শনিবার (৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত হতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি নিজেই ফোন রিসিভ করে বলেন, “আমি ভালো আছি।”

হায়দার হোসেন বলেন, “আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন।

বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয়।

বর্তমানে তিনি সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে।