মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক : দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর তিনটি হাসপাতালে একযোগে বিশেষ অভিযানে নেমেছে র‍্যাব।

হাসপাতালগুলো হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)।

রোববার (৮ মার্চ) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মাধ্যমে এ অভিযান শুরু করে র‍্যাব-২।