শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ রমজান, ১৪৪৭ হিজরি

দেশের মানুষ সংসদের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার নামাজের বিরতির পর বেলা দেড়টার একটু পরেই সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিনের বক্তব্যের পর কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার প্রত্যয় জানান। তাদের অভিনন্দন জানান।

সংসদে তারেক রহমান বলেন, আজকের এ সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।

প্রধানমন্ত্রী স্পিকারকে উদ্দেশ করে বলেন, এ সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করেন।