মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান। ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা করা হতো বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।-সূত্র: স্কাই নিউজ।

গত সোমবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই সময় আফগানিস্তান জানায় তাদের হাসপাতালে হামলা হয়েছে। যদিও পাকিস্তান দাবি করে তারা কোনো বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়নি।

মাদকাসক্তদের হাসপাতালে প্রায় ৪০০ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত।

এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, পাকিস্তানের হামলায় ২০০ জন নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় ওই হাসপাতালে প্রায় ৩ হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন।