রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

‎‎নাসিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অন্য কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই চলছে।

‎আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনায়। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন তিনি। চাকরিজীবনে নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন আবদুল জলিল মণ্ডল।