আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।-সূত্র:দ্য গার্ডিয়ান।
বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত খবরে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করে জানায়, তারা লড়াই চলাকালে নিহত হয়েছেন। পৃথক আরেকটি বিবৃতিতে আরও একজন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া একই সংঘর্ষে একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি রিজার্ভ ফোর্সের এক সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন।