বরিশাল প্রতিনিধি : হামের প্রকোপ প্রতিরোধে বরিশালে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচী।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন স্বাস্থ্যে কেন্দ্রে বিশেষ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আত্তার জাহান শিরিন।
৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হামের এই বিশেষ টিকা প্রদান করা হচ্ছে।
হঠাৎ করে বরিশাল বিভাগে হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। সরকারে এমন উদ্যোগে রোগ থেকে সন্তানদের মুক্তি মেলার আশা তাদের।
বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরগুনা জেলা সদরে আজ রোববার আনুষ্ঠানিক ভাবে হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে।
বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় হামের প্রাদূর্ভাব কম। তারপরও নগরীতে যাতে হামের প্রভাব না ছাড়ায় এবং শিশুরা যাতে সুস্থ্য থাকে এলক্ষে টিকা প্রদান করা হচ্ছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল ও নগর মাতৃসদন ছাড়াও ৫ টি কেন্দ্র খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দেয়া যাবে।
বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এপর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি গেছে ২৮১ জন। আর সন্দেহজনক হাম-রোগীর সংখা ৬১২ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ২৮ জন।
এদিকে, আজ রোববার সকাল সাড়ে দশটায় বাকেরগঞ্জ দুধল মৌ নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা: জিয়াউদ্দিন হায়দার স্বপন।