শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌঁনে দশটার দিকে টঙ্গী আরিচপুর বউ বাজার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকার কমলাপুরগামী যমুনা এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ওই ব্যক্তি নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটির পরিচয় সনাক্ত ও ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।