খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের কালেক্টর মোঃ ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করছে দুবৃত্তরা। সে পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিন এর ছেলে। বৃহস্পতিরার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানাযায় সে ভোরে ঘরের সামনে হাটাহাটি করার সময়, দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়, এতে তার ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত মোঃ ইমন হোসেনকে তাদের কর্মী দাবী করে এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন।
তবে এ বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে । এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।