শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিতকরণে সেল গঠন

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচিসমূহ দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি সেল গঠন করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।