খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, সম্প্রীতি রক্ষাসহ জনগণের উন্নয়নে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার|
তিনি বলেন,এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ তিন পার্বত্য জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে| খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স,উন্নয়ন বোর্ড পুর্নগঠন করা হবে জানান মন্ত্রী|
সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা শেষে এ সব কথা বলেন|
তিনি বলেন,সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পাহাড়ের সুষম উন্নয়নে কাজ করবে| পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন,ফল সংরক্ষণে হিমাগার স্থাপন ও সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সস্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান|
এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত ও জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃত্ব ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
খাগড়াছড়িতে এসে পৌছলে বিএনপির নেতৃবৃন্দ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানান|