খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে নারীদের যৌন হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেন পাহাড়ের বিভিন্ন নারী সংগঠন ও এনজিও।
এসময় তারা বলেন, নারীদের অধিকার ও নিপিড়নের বিরুদ্ধে রূখে দাঁড়াতে পাহাড়ে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত “রিনিউড ওইমেন ভয়েস এন্ড লিডারশিপ-বাংলাদেশ (RWVL-B)” কাজ করে যাচ্ছে। বর্তমানে নারীর প্রতি সহিংসতায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবীতে আজকে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শীর্ষক প্রকল্প নারী ও কন্যা শিশুদের মানবাধিকারের সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশের সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করার জন্য কাজ করে আসতেছে।
মানববন্ধনে KMKS এনজিও এর নারী কর্মী মনীষা তালুকদার এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, নারী হেডম্যান কার্বারী ইখিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল এর পিপি সৃজনী ত্রিপুরা, স্বপনা চাকমা, পিংকি বড়ুয়া।