খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম সম্পর্কে জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন।
এতে তিনি বলেন, সরকারের ঘোষিত অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বনায়ন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসময় তিনি উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি সো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।