খাগড়াছড়ি প্রতিনিধি : সরকারি স্থাপনার রুফটপে সৌর বিদ্যুৎ স্থাপনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে খাগড়াছড়ির জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এবং জাবারাং কল্যাণ সমিতি। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে প্রচারাভিযান ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল দেশের সরকারি সকল অবকাঠামোতে রুফটপ সোলার সম্প্রসারণের দাবী ও এর গুরুত্ব তুলে ধরা এবং আগামী পাঁচ বছরের মধ্যে ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।