খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অন্তবর্তী প্রতিবেদন উপস্থাপন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার সকালে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় খাগড়াছড়ি পৌর সচিব পারভিন আক্তার এর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার|
কর্মশালায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য ও সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্লসহ খাগড়াছড়ি পৌর সভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|
কর্মশালায় খাগড়াছড়ি পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়| একইসঙ্গে মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদনের ওপর অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়|
এতে বক্তারা, খাগড়াছড়িকে পৌরসভাকে পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তর করতে এ মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| নাগরিকদের চাহিদা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে|