মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শুক্রবার সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে সেনা প্রধান সৌদি আরব সফর করছেন।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে তিনি আগামী ০১ জুন বাংলাদেশে ফিরবেন।