খাগড়াছড়ি প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে ৩৬১২ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সদর উপজেলা আনসার এ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলার কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দেশের নিরাপত্তা ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় সদর উপজেলায় ৮ শ ৭ জন ভাতাভোগী সদস্য ও সদস্যার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও পুরো খাগড়াছড়ি জেলায় মোট ৩ হাজার ৬ শ ১২ জন সদস্যদের ঈদ উপহার প্রদান করা হবে বলে জানানো হয়।